'করুণা ' করে আমাকে 'বউঠাকুরানীর হাট'
এ পৌঁছে দিও ,সেখানে হয়তো
'রাজর্ষি ' কে খুঁজে পাব ,আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ,কিন্তু 'নৌকাডুবি'র ফলে তার সাথে আমার সমস্ত 'যোগাযোগ 'বন্ধ হয়ে যায় । আমি এখন তার 'চোখেরবালি ',আমার 'দুইবোন' আর ভাই 'গোরা ' কে অনেক খুঁজেছি ,পাইনি । অবশেষে জীবনের 'চারঅধ্যায় ' পেরিয়ে 'চতুরঙ্গ 'র কষাঘাতে 'মালঞ্চ' এ বসে লিখছি 'শেষের কবিতা ' ।

Comments