¤ #প্রথম_অনুবাদকের_নাম :-
1) রামায়ণ - কৃত্তিবাস ওঝা (মুখোপাধ্যায়)
2) মহাভারত - কবীন্দ্র পরমেশ্বর দাস
3) ভাগবৎ - মালাধর বসু
4) কোরান - ভাই গিরিশচন্দ্র সেন
5) হাদিস - ভাই গিরিশচন্দ্র সেন
6) বাইবেল - উইলিয়াম কেরি
7) পুরাণ - কোচবিহারের রাজসভার কবিরা
8) গদ্যে মহাভারত - কালীপ্রসন্ন সিংহ
¤ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বে দুজন সাহিত্যিকের রচনায় রাজা প্রতপাদিত্যের বর্ণনা পাওয়া যায়। সেই রচনা দুটি কি কি?
উত্তর - 1) "রাজা প্রতপাদিত্য চরিত্র" (1801) - রামরাম বসু।
2) "অন্নদামঙ্গল" কাব্য - ভারতচন্দ্র রায়গুণাকর।
¤ পঞ্চাঙ্ক নাটকের পাঁচটি পর্যায় কি কি?
উত্তর - সূচনা, জটিলতা ও প্রবাহ, শীর্ষবিন্দু, গ্রন্থিমোচন, সমাপ্তি।
¤ "Father of the native stage" - একথা কে, কাকে বলেছেন?
উত্তর - অপরেশচন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষকে বলেছেন।
¤ কে প্রথম চৈতন্যলীলা অবলম্বনে বাংলা পদ লেখেন?
উত্তর - নরহরি সরকার।
¤ "মেঘনাদবধ" কাব্যের প্রথম অনুকরণ কে করেন? তাঁর কাব্যের নাম কি?
উত্তর - দীননাথ ধর। কাব্যের নাম :- "কংসবিনাশ"।
¤ শতবর্ষের উপন্যাস কার, কোন উপন্যাস গুলিকে বলা হয়?
উত্তর - রমেশচন্দ্র দত্তের চারটি উপন্যাস, যথা :- (1) "বঙ্গবিজেতা" (1874) , (2) "মাধবীকঙ্কন" (1877) , (3) "মহারাষ্ট্র জীবনপ্রভাত" (1878) , (4) "রাজপুত জীবনসন্ধ্যা" (1879) একসঙ্গে "শতবর্ষ" নামে প্রকাশিত হয় 1879 খ্রিস্টাব্দে।
¤ "পঞ্চরত্ন" কারা?
উত্তর - রাজা লক্ষ্মণ সেনের পাঁচ সভাকবি। যেমন :- জয়দেব, ধ্যোয়ী, গোবর্ধন, উমাপতি ও সরেন।
¤ "আমি প্রবীণদের মহলে নবীন, নবীনদের মহলে প্রবীণ" - উক্তিটি কে, কোন গ্রন্থের ভূমিকায় লিখেছেন?
উত্তর - অন্নদাশঙ্কর রায় তাঁর "বিনুর বই" প্রবন্ধের ভূমিকায় লিখেছেন।
¤ আশাপূর্ণা দেবীর ট্রিলজি উপন্যাস গুলির নাম কি?
উত্তর - (1) "প্রথম প্রতিশ্রুতি" (1965) , (2) "সুবর্ণলতা" (1966) , (3) "বকুলকথা" (1973)।
¤ বিমল করের বিখ্যাত উপন্যাস "দেওয়াল" কোন তিনটি খণ্ডে রচিত?
উত্তর - (1) "ছোটঘর" (1956)
(2) "ছোটমন" (1958)
(3) "খোলাজানলা" (1962)।
¤ মহাশ্বেতা দেবী তাঁর "বেনে বৌ" উপন্যাসের উপাদান কোথা থেকে সংগ্রহ করেছেন?
উত্তর - মুকুন্দরাম চক্রবর্তীর "চণ্ডীমঙ্গল" কাব্যের "ধনপতি আখ্যান" থেকে।
¤ সৈয়দ মুস্তাফা সিরাজের কোন উপন্যাসটি বর্ধমান জেলার কাটোয়া বাসীদের জনজীবন নিয়ে রচিত?
উত্তর - "তৃণভূমি" উপন্যাস।
¤ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে "শৈশবের মেঘদূত" হয়ে উঠেছিল?
উত্তর - "বর্ণ পরিচয়" গ্রন্থের "জল পড়ে পাতা নড়ে" কবিতাটি।
¤ রাধা ও কৃষ্ণের নাম প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়?
উত্তর - রাধা :- হ্যালের "গাথাসপ্তশতী"তে।
কৃষ্ণ :- "ঋকবেদ"তে।
¤ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানটিকে "বিশ্বপরিবেশ সংস্থা" তাদের বার্তা হিসেবে গ্রহণ করেছে?
উত্তর - "আকাশ ভরা সূর্য তারা" গানটিকে।
¤ বাংলা সাহিত্যের প্রথম গবেষণা মূলক প্রবন্ধ কোনটি? এটি কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর - রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের "বিদ্যাপতি" প্রবন্ধ। এটি 1875 খ্রিস্টাব্দে "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।
¤ "সাগর থেকে ফেরা" (1956) কাব্যগ্রন্থটি কার লেখা? তিনি এটি কাকে উৎসর্গ করেন?
উত্তর - প্রেমেন্দ্র মিত্রের। উৎসর্গ করেন :- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।
¤ হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি?
উত্তর - শরৎনাথ ভট্টাচার্য্য।
¤ #বাংলা_সাহিত্যের_লেখক_ও_তাঁদের_উপাধি :-
1) কাজী নজরুল ইসলাম - "বিদ্রোহী কবি" , "মানুষের কবি"।
2) জীবনানন্দ দাশ - "রূপসী বাংলার কবি" , "বাংলার রূপমুগ্ধ কবি" , "গ্রাম-বাংলার কবি" , "সচেতন কবি" , "তিমির হননের কবি" , "চিত্ররূপময় কবি" , "ধূসরতার কবি" , "নির্জনতার কবি" , "বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি"।
3) শিশির কুমার ভাদুড়ী - "নাট্যাচার্য"।
4) অহীন্দ্র চৌধুরী - "নাট্যসূর্য"।
5) অমৃতলাল বসু - "রসরাজ"।
6) কালিদাস / মাইকেল মধুসূদন দত্ত - "মহাকবি"।
7) মাইকেল মধুসূদন দত্ত - "মধুকবি"।
8) মুকুন্দরাম চক্রবর্তী - "কবিকঙ্কণ"।
9) রামপ্রসাদ সেন - "কবিরঞ্জন"।
10) মহাত্মা গান্ধী - "বাপুজি"
11) গোবিন্দদাস - "শাব্দিক কবি"
15) ভারতচন্দ্র রায়গুণাকর / ঈশ্বর গুপ্ত - "যুগসন্ধির কবি"।
16) সমরেশ বসু - "সাহিত্যের রাজপুত্র"।
17) দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার - "রূপকথার যাদুকর"।
18) রজনীকান্ত সেন - "কান্ত কবি"।
19) গিরিশচন্দ্র ঘোষ - "নাট্যগুরু" , "আধুনিক রঙ্গমঞ্চের জনক" , "বঙ্গের গ্যারিক"।
20) অবনীন্দ্রনাথ ঠাকুর - "শিল্পী গুরু"।
21) রবীন্দ্রনাথ ঠাকুর - "বিশ্বকবি" , "কবিগুরু" , "বাংলার শেলী" , "গানের রাজা" , "ভারত ভাস্কর"।
22) যতীন্দ্রনাথ সেনগুপ্ত - "দুঃখবাদী কবি"।
23) মোহিতলাল মজুমদার - "ভোগবাদী কবি"।
24) কালিদাস রায় - "কবিশেখর"।
25) অমিয় চক্রবর্তী - "কবির কবি"।
26) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - "বাংলার স্কট"
27) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - "বাংলার ডিকেন্স"।
28) জ্যোতিরিন্দ্রনাথ সেনগুপ্ত - "মরু কবি"।
29) জসীমউদ্দীন - "পল্লী কবি"।
30) দীনেশ দাস - "কাস্তে কবি"।
31) মহেন্দ্রচন্দ্র নন্দী - "টলস্টয় অফ্ বেঙ্গল"।
32) নবীনচন্দ্র সেন - "বাংলার বায়রন"।
33) নীলমণি দাস (ক্রিড়াবীদ) - "লৌহমানব"।
34) চিত্তরঞ্জন দাশ (বিপ্লবী) - "দেশবন্ধু"।
35) সুভাষ মুখোপাধ্যায় - "পদাতিক কবি"।
36) সুভাষচন্দ্র বসু - "নেতাজী"।
37) আশুতোষ মুখোপাধ্যায় - "বাংলার বাঘ"।
38) দীনবন্ধু মিত্র - "সি.এফ.এন্ড্রুজ"।
39) নারায়ণ দেব / ষষ্ঠীবর দত্ত - "সুকবিববল্লভ"।
40) নারায়ণ দেব - "কবিবল্লভ"।
41) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়/শর্মা - "বিদ্যাসাগর"।
42) মহাশ্বেতা দেবী - "শবরজননী"।
43) গোলাম মোস্তফা - "কাব্যসুধাকর"।
44) বিষ্ণু দে - "মার্ক্সিট কবি" , "মার্ক্সবাদী কবি"।
45) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর - "বঙ্গের বঙ্গদর্শক"।
46) বিহারীলাল চক্রবর্তী - "ভোরের পাখি" , "গীতকবি"।
47) দেবেন্দ্রনাথ সেন - "পুষ্পপ্রিয় কবি"।
48) সত্যেন্দ্রনাথ দত্ত - "ছন্দের জাদুকর"।
49) সুনীতিকুমার চট্টোপাধ্যায় - "ভাষাচার্য"।
50) ভারতচন্দ্র রায়গুণাকর - "নাগরিক কবি"।
51) রাজা রামমোহন রায় / রমাপদ চৌধুরী - "রায়বাহাদুর"।
52) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় - "বাংলার মিলটন"।
53) রামমোহন রায় - "রাজা" , "ভারত পথিক"।
54) রোকনুজ্জামান খান - "দাদাভাই"।
55) ব্রজেন্দ্রকুমার দে - "বড় ফণীবাবু" , "মাস্টারমশাই"।
56) কালীপ্রসন্ন ঘোষ - "বাংলার কার্লাইল"।
¤ প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট "ঘনাদা" চরিত্রটির উল্লেখ প্রথম কোন গল্পে পাওয়া যায়?
উত্তর - "মশা" (1945) গল্পে।
¤ "মহেশ বাণী" কি?
উত্তর - শিব ও পার্বতী বিষয়ক পদ।
¤ #কয়েকটি মনস্তাত্বিক, মনস্তত্বের লক্ষণ সম্পন্ন উপন্যাস ও তার লেখক :-
1) "অন্তঃশীলা" (1935) - ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়।
2) "চোখের বালি" (1903) - রবীন্দ্রনাথ ঠাকুর।
3) "ঘরে বাইরে" (1916) - রবীন্দ্রনাথ ঠাকুর।
4) "কালো হাওয়া" (1949) - বুদ্ধদেব বসু।
5) "লাল মেঘ" (1934) - বুদ্ধদেব বসু।
6) "গৃহদাহ" (1920) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
7) "দিবারাত্রির কাব্য" (1935) - মানিক বন্দ্যোপাধ্যায়।
8) "পুতুলনাচের ইতিকথা" (1936) - মানিক বন্দ্যোপাধ্যায়।
9) "রজনী" (1877) - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
10) "চতুষ্কোণ" (1942/1948) - মানিক বন্দ্যোপাধ্যায়।
¤ মন্মথ রায় কোন কোন নাটকে উইলিয়াম শেক্সপিয়রের "কসমিক বিপর্যয় টেকনিক" গ্রহণ করেছেন?
উত্তর - "রঘু ডাকাত" এবং "মহুয়া" নাটকে।
¤ গিরিশচন্দ্র ঘোষের "য্যায়সা কি ত্যায়সা" (1906) প্রহসনে কার, কোন পাশ্চাত্য নাটকের প্রভাব পড়েছে?
উত্তর - মলিয়রের "লাভ ইজ দ্য বেস্ট ডক্টর" নাটকের।
¤ শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? সেটি কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর - "দিনগুলির রাতগুলি"। সেটি 1956 খ্রিস্টাব্দে "কৃত্তিবাস" পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হয়।
¤ বিখ্যাত অভিধান "চলন্তিকা" - এর রচয়িতা কে? এটি কবে প্রকাশিত হয়?
উত্তর - রাজশেখর বসু। এটি 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
¤ গিরিশচন্দ্র ঘোষের "পঞ্চরঙ" নামে পরিচিত পাঁচটি প্রহসন কি কি?
উত্তর - (1) "সভ্যতার পাণ্ডা" (1884) , (2) "সপ্তমীতে বিসর্জন" (1884) , (3) "বে‌ল্লিকবাজার" (1885) , (4) "বড়োদিনের বকশিস" (1893) , (5) "য্যায়সা কি ত্যায়সা" (1906)।
¤ অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের "রূপনারানের কূলে" (13 মে, 1941) কবিতাটি কি নামে ইংরেজি অনুবাদ করেন?
উত্তর - "On the banK of Rupnarayan".
¤ গিরিশচন্দ্র ঘোষ সৃষ্টিকারী প্রথম হাস্যরসাত্মক চরিত্র কোনটি?
উত্তর - "কুঞ্চক" চরিত্র।
¤ দীনবন্ধু মিত্র "নীলদর্পণ" (1860) নাটকে কোন অঞ্চলের ভাষা ব্যবহার করেছেন?
উত্তর - নদীয়ার "যশোহর" (কৃষ্ণনগর) অঞ্চলের ভাষা।
¤ গিরিশচন্দ্র ঘোষের একমাত্র ট্রাজেডির নাম বলুন যাতে কোন হাস্যকৌতুক নেই?
উত্তর - "অভিমন্যু বধ" (1881)।
¤ গিরিশচন্দ্র ঘোষ কার লেখা থেকে "গৈরিশ ছন্দ"-এর আভাষ পান?
উত্তর - মাইকেল মধুসূদন দত্ত, মতান্তরে কালীপ্রসন্ন সিংহ।
¤ "Realistic বিষয় নিয়ে নাটক লেখা আর নর্দমা ঘাটা এক" - কার উক্তি?
উত্তর - গিরিশচন্দ্র ঘোষের।
¤ গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছেন? সেটি কোন থিয়েটারে প্রথম অভিনীত হয়েছিল?
উত্তর - "সীতার বনবাস" (1881) নাটক। সেটি প্রথম "ন্যাশনাল থিয়েটার"-এ অভিনীত হয়েছিল।
¤ আধুনিক নাটকের পথপ্রদর্শক কার, কোন নাটককে বলা হয়?
উত্তর - মাইকেল মধুসূদন দত্তের "শর্মিষ্ঠা" (1859) নাটককে।
¤ হরপ্রসাদ শাস্ত্রী "শূন্যপুরাণ"-এর কি নামকরণ করেন?
উত্তর - "রামাই পণ্ডিতের পদ্ধতি"।
¤ জাতি হিসেবে এবং দেশ হিসেবে "বঙ্গ" শব্দের প্রাচীনতম ব্যবহার কোথায় আছে?
উত্তর - জাতি হিসেবে :- "ঐতরেয় আরণ্যক"তে
দেশ হিসেবে :- "ঐতরেয় ব্রাহ্মণ"তে।
¤ গিরিশচন্দ্র ঘোষের সমসাময়িক কয়েকজন নাট্যকারের নাম বলুন?
উত্তর - অতুলকৃষ্ণ মিত্রা, অমরেন্দ্রনাথ দত্ত, কেদারনাথ গঙ্গোপাধ্যায়, তারাচরণ শিকদার।
¤ গিরিশচন্দ্র ঘোষ কার, কোন কোন রচনার নাট্যরূপ দিয়েছেন? এবং কত খ্রিস্টাব্দে?
উত্তর - (1) "কপালকুণ্ডলা" (1873) , "বিষবৃক্ষ" (1874) , "দুর্গেশনন্দিনী" (1878) :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস।
(2) "মেঘনাদবধ কাব্য" (1877) - মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য।
(3) "যমালয়ে জীবন্ত মানুষ" (1877) - দীনবন্ধু মিত্রের নাটক।
(4) "পলাশির যুদ্ধ" (1877) - নবীনচন্দ্র সেনের কাব্যগ্রন্থ।
(5) "চোখের বালি" (1911) - রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।
(6) "মাধবীকঙ্কণ" (1882) - রমেশচন্দ্র দত্তের উপন্যাস।
¤ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছদ্মনাম হল "বনফুল"। তিনি আর কোন ছদ্মনামে তাঁর সাহিত্য রচনা করতেন?
উত্তর - "উপরিচর বসু"।
¤ "শেষের পরিচয়" (1939) উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ করে যেতে পারেননি। শেষ করেন রাধারানী দেবী। 41 টি পরিচ্ছেদে উপন্যাসটি সমাপ্ত করা হয়। তার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কয়টি পরিচ্ছেদ রচনা করেছিলেন?
উত্তর - পনেরো (15) টি।
¤ রবীন্দ্রকাব্যে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল "জীবন দেবতা" । কোন কাব্যে প্রথম "জীবন দেবতা"র আবির্ভাব ঘটে এবং কোন কাব্যে তা পূর্ণতা পায়?
উত্তর - "মানসী" (1890) কাব্যে প্রথম আবির্ভাব ঘটে এবং "চিত্রা" (1896) কাব্যে তা পূর্ণতা পায়।
¤ গোপাল হালদারের ত্রয়ী উপন্যাস "একদা" (1939) , "অন্যদিন" (1950) , "আর একদিন" (1951) - এগুলি "ত্রিদিবা" নামে পরিচিত। তেমনি সরোজকুমার রায়চৌধুরীর "ময়ুরাক্ষী" , "গৃহকপোতী" , "সোমলতা" - এই ত্রয়ী উপন্যাসগুলি একত্রে কি নামে পরিচিত?
উত্তর - "নতুন ফসল" নামে পরিচিত।
¤ বঙ্কিম সমকালে বঙ্কিম প্রভাব মুক্ত একটি উপন্যাস বেশ জনপ্রিয় হয়েছিল এবং বাংলা উপন্যাসকে নতুনদিকে চালিত করেছিল। সেই উপন্যাস ও লেখকের নাম কি?
উত্তর - "স্বর্ণলতা" (1874) উপন্যাস। লেখক :- তারকনাথ গঙ্গোপাধ্যায়।
¤ বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি হল "কীর্তিবিলাস" (1852)। দ্বিতীয় ট্রাজেডি কোনটি এবং নাট্যকারের নাম কি? আর প্রথম সার্থক ট্রাজেডি কোনটি এবং নাট্যকারের নাম কি?
উত্তর - দ্বিতীয় ট্রাজেডি :- "বিধবাবিবাহ" (1856) - উমেশচন্দ্র মিত্র। প্রথম সার্থক ট্রাজেডি :- "কৃষ্ণকুমারী" (1861) - মাইকেল মধুসূদন দত্ত।
¤ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সব উপন্যাস সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু একটি উপন্যাস সাময়িক পত্রে প্রকাশিত হয়নি। উপন্যাসটির নাম কি?
উত্তর - "চার অধ্যায়" (1934)।
¤ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মকথন রীতিতে লেখা উপন্যাস হল "রজনী" (1877)। এই রীতি কোন বিদেশী উপন্যাস অবলম্বনে লেখা?
উত্তর - উইলকি কলিন্সের "Woman in White" উপন্যাস অবলম্বনে লেখা।
¤ "জাগরী" (1945) উপন্যাসটির ইংরেজি অনুবাদ হল "The Vigil"। এই অনুবাদটি কে করেন?
উত্তর - লীলা রায়।
¤ "মাগধী প্রাকৃত নামক উপভাষার পূর্বাঞ্চলীর বিশেষ এক রূপ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে" - এই কথাটি প্রথম কে বলেন?
উত্তর - জর্জ গিয়ার্সন।
¤ "শৈলী" শব্দটি বাংলা কোন শব্দ থেকে এসেছে?
উত্তর - "শীল" থেকে।
¤ "কী কহব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর" - সাধারণ বিচারে বাক্যটিতে গভীর "বিভাব" আছে। কিন্তু শৈলীর বিচারে বাক্যটিতে কি রস আছে?
উত্তর - "মধুর" বা "শৃঙ্গার" রস।
¤ "বিশ শতকের আশির দশকেও অবাস্তবায়িত থেকে যায় নব্য ব্যাকরণবিদ দের স্বপ্ন, যার নাম বাংলা ভাষার ব্যাকরণ" - উক্তিটি কে করেন?
উত্তর - হুমায়ুন আজাদ।
¤ নব্য সমালোচকদের অতিরিক্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণী ধারার প্রতি যারা অসন্তোষ প্রকাশ করেছেন, তাঁরা "চিকাগো ক্রিটিকস" নামে পরিচিত। এই ধারার প্রবক্তাদের মধ্যে অন্যতম কে কে?
উত্তর - রিচার্ড মেন্টন ও নরম্যান ম্যাকলিন।
¤ বাংলা ভাষার ঐতিহাসিক ব্যাকরণ রচনার প্রথম নিদর্শন হিসেবে কার, কোন গ্রন্থটিকে বিবেচনা করা হয়?
উত্তর - "ভাষাতত্ত্ব" :- শ্রীনাথ সেন।
¤ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হল "মুক্তি"। এটি "বঙ্গীয় মুসলমান সাহিত্য" পত্রিকায় প্রকাশিত হয়। নামটি সম্পাদক মহাশয়ের দেওয়া। কাজী নজরুল ইসলাম এই কবিতাটির কি নাম দিয়েছিলেন?
উত্তর - "ক্ষমা" কবিতা।
¤ বাংলা সাহিত্যের প্রথম আঞ্চলিক উপন্যাসরূপে কার, কোন উপন্যাসটিকে বিবেচিত করা হয়?
উত্তর - "কয়লাকুঠির দেশে" - শৈলজানন্দ মুখোপাধ্যায়।
¤ "বাক্য রসাত্মকং কাব্যম" - কাব্যের স্বরূপ সম্বন্ধে এই উক্তিটি কে করেন?
উত্তর - আনন্দবর্ধন।
¤ "সাহিত্যে চুরি" বলতে কি বোঝায়?
উত্তর - "কোন লেখকের ভাব, আদর্শ, চিন্তা, মত, স্টাইল, জীবনাদর্শনকে যখন অন্য লেখক হুবহু নকল করেন, তখন সাহিত্যে তা চুরির সামিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় "সাহিত্যে চুরি" বলতে "অনুকরণ"কে বুঝিয়েছেন।
¤ ট্রাজেডির ত্রয়ী ঐক্য বলতে কি বোঝায়?
উত্তর - স্থান, কাল এবং ঘটনাকে।
¤ পঞ্চাঙ্ক নাটকের পাঁচটি পর্যায়কে পিরামিডের সঙ্গে কে তুলনা করেছেন?
উত্তর - Gustav Freatag.
¤ অমৃতলাল বসুর "আদর্শ বন্ধু" নাটকে উইলিয়াম শেক্সপিয়রের কোন নাটকের ছায়াপাত ঘটেছে?
উত্তর - "Measure for Measure" নাটকের।
¤ অমৃতলাল বসুর "চোরের উপর বাটপাড়ি" নাটকটি কার কাহিনী অবলম্বনে রচিত?
উত্তর - বোকাচ্চিওর।
¤ কোন দুজন কবির কাব্যের নাম "অভয়ামঙ্গল"?
উত্তর - মুকুন্দরাম চক্রবর্তী এবং দ্বিজ রামদেবের।
¤ গিরিশচন্দ্র ঘোষের "জনা" (1893) নাটকে "জনা" চরিত্রে উইলিয়াম শেক্সপিয়রের কোন চরিত্রের প্রভাব পড়েছে?
উত্তর - "মার্গারেট" চরিত্রের।
¤ "উইলিয়াম শেক্সপিয়রের নাটক আমাদের কাছে বরাবর আদর্শ" - রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটকের ভূমিকায় এই মন্তব্যটি করেছেন?
উত্তর -."মালিনী" (1896) নাটকের ভূমিকায়।
¤ গিরিশচন্দ্র ঘোষ তাঁর কোন পৌরাণিক নাটকে সর্বপ্রথম হাস্যরসাত্মক চরিত্র "কুঞ্চকী"কে আনয়ন করেন?
উত্তর - "রামের বনবাস" নাটকে।
¤ গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকে সর্বপ্রথম "বিদূষক" চরিত্র সৃষ্টি করেন?
উত্তর - "ধ্রুব-চরিত্র" (1883) নাটকে।
¤ কত খ্রিস্টাব্দে কোন নাটক লিখে ক্ষীরোদপ্রসাদ "বিদ্যাবিনোদ" উপাধি লাভ করেন?
উত্তর - 1899 খ্রিস্টাব্দে "বভ্রুবাহন" নাটক লিখে তিনি "বিদ্যাবিনোদ" উপাধি লাভ করেন।
¤ সুনীল দত্তের টীকার পদসংখ্যা কত?
উত্তর - পঞ্চাশ (50) টি।
¤ "N.I.A" ভাষার পুরো নাম কি?
উত্তর - "New Indo Aryan" ভাষা।
¤ "M.I.A" ভাষার পুরো নাম কি?
উত্তর - "Middle Indo Aryan" ভাষা।
¤ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কোন উপন্যাস সম্পর্কে বলেছিলেন "ইহাকে নূতন গ্রন্থও বলা যাইতে পারে"?
উত্তর - "রজনী" (1877) উপন্যাস সম্পর্কে।
¤ ঊনবিংশ শতকে ঝাঁসীর রাণীকে নিয়ে কে উপন্যাস লেখেন? উপন্যাসটির নাম কি?
উত্তর - চণ্ডীচরণ সেন। উপন্যাসটির নাম - "অযোধ্যার বেগম"।
¤ গিরিশচন্দ্র ঘোষকে "বঙ্গের গ্যারিক" নামে কে, কেন অভিহিত করেন?
উত্তর - 1877 খ্রিস্টাব্দে "মেঘনাদবধ" (1861) কাব্যে "মেঘনাদ" ও "রামচন্দ্র" উভয়েরই ভূমিকায় তাঁর অভিনয় দেখে "সাধারণী" পত্রিকার সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাঁকে "বঙ্গের গ্যারিক" নামে অভিহিত করেন।
¤ বাংলা সাহিত্যের ইতিহাসে "চণ্ডীদাস সমস্যা" সম্পর্কে বলুন?
উত্তর - বড়ু চণ্ডীদাসের "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য আবিষ্কৃত হওয়ার পর বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস সমস্যা প্রকট আকার ধারণ করে। "বড়ু"কে বাদ দিয়েও "দীন" , "দ্বিজ" , "বাসুলীসেবক" প্রভৃতি নামযুক্ত চণ্ডীদাস-ভণিতা একাধিক চণ্ডীদাসের অস্তিত্ব সম্পর্কে নানা প্রশ্নের সৃষ্টি করে। "দীন চণ্ডীদাস"-এর ভণিতায় রাধাকৃষ্ণ বিষয়ক বিপুল চেহারার একখানা পালা গানের পুথি পাওয়া গেলেও, রচনা চৈতন্যোত্তর যুগের এবং নিকৃষ্টমানের। সহজিয়া বৈষ্ণব মতে বিশ্বাসী যে চণ্ডীদাসের পরিচয় পাওয়া যায়, তাঁর সাধনসঙ্গিনী ছিলেন রামী জনৈকা রজকিনি। বড়ু চণ্ডীদাস ও পদাবলির চণ্ডীদাস একই ব্যক্তি বলে কেউ কেউ দাবি করলেও রচনার উৎকর্ষের বিচারে "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য ও চণ্ডীদাসের "পদাবলি"র পার্থক্য এত দুস্তর যে, মনে হয় উভয় রচনা বিপরীত দুই মেরুবিন্দুতে অবস্থিত। তা নিয়ে যে চাপানউতোর সৃষ্টি হয়েছে, তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে "চণ্ডীদাস সমস্যা" বলে বিবেচিত করা হয়।
#Bengali_(S.L.S.T)_Preparation_Group
#সমস্ত_তথ্যসংগ্রহ_ও_তথ্যনির্মাণে :- সৌম্য মাইতি

" আমরা মুক্তাঙ্গন
আমরা মুক্তমন
আমরা মুক্তপথিক "

Comments

Post a Comment

Popular posts from this blog