শোভা সেনবিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং প্রখ্যাত অভিনেতা উৎপল দত্তের সহধর্মিণী শোভা সেন (৯৫) গতকাল রোববার ভোররাতে দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শোভা সেনের জন্ম ১৯২৩ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশের ফরিদপুরে। তাঁর দুই সন্তান উদয়ন ও বিষ্ণুপ্রিয়া। একমাত্র পুত্র উদয়নের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শোভা সেন ১৯৬০ সালে প্রখ্যাত অভিনেতা উৎপল দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বেথুন কলেজ থেকে স্নাতক করার পর শোভা সেন গণনাট্য সংঘে যোগ দিয়েছিলেন। এরপর লিটল থিয়েটার ও পিপলস থিয়েটারেও কাজ করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক ও থিয়েটারের মধ্যে রয়েছে নবান্ন, ব্যারিকেড, টিনের তলোয়ার, তিতুমীর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বেদেনী, একদিন প্রতিদিন, ভগবান শ্রীরামকৃষ্ণ, বৈশাখী মেঘ, দেখা, এক আধুরি কাহানি, শ্যাডো’স অব টাইম, আবহমান। ২০১০ সালে পেয়েছিলেন মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার।

Comments

  1. The Casino at the Casino at Wynn, Las Vegas – WooriCasinos.info
    The Casino at 파라오바카라 Wynn. Casino at Wynn, Las Vegas - We have a large 망고도메인 selection of slot machines, video poker 벳 인포 승무패 계산기 machines, and 배팅사이트 other electronic games 맥스 벳 for you to enjoy,

    ReplyDelete
  2. Lucky Creek Casino Resort & Spa - Biloxi, MS
    Enjoy a 포항 출장안마 full menu of the 태백 출장샵 hottest food in town: Heartbeat Steakhouse, 공주 출장안마 the lively, full-service, 당진 출장마사지 and lively Lakeside 부산광역 출장마사지 Lounge.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog